অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডে একটি আবাসিক হোটেল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাতে সিলভার ইন হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কোতোয়ালী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, স্টেশন রোডের হোটেল সিলভার ইন আবাসিকে অভিযান চালিয়ে ১১ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে তিনজন পুরুষ, ৮ জন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
