চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলে ফেনসিডিল পাচারের সময় মো. দিদারুল ইসলাম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ভোরে সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দিদারুল ফেনী জেলার ফাজিলপুর এলাকার সাইদুজ্জামানের ছেলে।
কুমিল্লা হাইওয়ে অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টেরিয়াল এলাকায় চট্টগ্রামমুখী লেইনে নাম্বারবিহীন মোটরসাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। হাইওয়ে পুলিশ ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে রাখা অবস্থায় ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
