মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সবাইকে শিক্ষা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম

ডিজিটাল ডিভাইসের মাধ্যমে সবাইকে শিক্ষা গ্রহণ করতে আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনের সাধারণ অধিবেশনে বুধবার দেয়া ভাষণের পর এক প্রশ্নে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইস কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে হবে। এ এক্ষেত্রে নতুন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণকে আরও বেশি প্রাধান্য দেয়া উচিত, যাতে জনগণ দক্ষ হয়ে উঠতে পারে, আমাদের দেশে আমরা এটি করছি।

তিনি বলেন, বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, চতুর্থ শিল্প বিপ্লব আসছে। আমরা চাই কেউ যেন তাদের চাকরি না হারায়। তাই চাকরির সুযোগ সৃষ্টির জন্য আমাদের প্রয়োজন শিক্ষা।

তিনি আরও বলেন, স্কুল পর্যায় থেকে আমাদের ডিজিটাল ল্যাব এবং কম্পিউটার ল্যাব রয়েছে। এরপর প্রশিক্ষণ এবং ইনকিউবেশন সেন্টার আছে যাতে তরুণ প্রজন্ম প্রশিক্ষণ নিতে পারে। আমরা আমাদের জনগণকে প্রস্তুত করছি।

নতুন বিশ্ব ব্যবস্থার জন্য ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : আ’লীগের আমলে কোনো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি: প্রধানমন্ত্রী

তিনি বলেন, সামাজিক ন্যায়বিচারকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মতো আন্তর্জাতিক উন্নয়ন উদ্যোগগুলোর কেন্দ্রে রাখা প্রয়োজন। সামাজিক ন্যায়বিচার ছাড়া স্থায়ী শান্তি অথবা টেকসই উন্নয়ন হতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে সরকারের বিস্তৃত সামাজিক নিরাপত্তা কর্মসূচি রয়েছে। এটি শ্রমিক, কৃষক, বয়স্ক মানুষ, শিক্ষার্থীদের জন্য। কর্মজীবী মা, স্তন্যদাত্রী মা এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীও এর আওতায় রয়েছ। সরকার তাদের ভাতা দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মতো করে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করেছি আমরা। তবে আমি মনে করি এটি আরও ব্যাপকভাবে হওয়া উচিত।

এ ব্যাপারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) উদ্যোগ গ্রহণ করতে পারে। কোনো মানুষ যাতে পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করতে সহায়তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন স্কেলে বিদ্যমান...