মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রামে লাইটার জাহাজ ডুবি, ১৩ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি পণ্যবাহী একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। এসময় ১৩ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ জাহাজডুবির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদরদপ্তরের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মো. আশিকুর রহমান।

তিনি জানান, জাহাজটিতে ১৩ জন নাবিক ছিলেন। আশপাশের লাইটার জাহাজগুলো তাদের উদ্ধার করেছে।

তিনি আরও জানান, বহির্নোঙরে আলফা এ্যাঙ্করেজ এলাকায় এমভি দেলোয়ার আল বাহার নামের লাইটার জাহাজটির তলা ফেটে যায়। এসময় বৈরি আবহাওয়া ছিল। জাতীয় জরুরি সেবা থেকে সকল পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ মেটাল শার্ককে ঘটনাস্থলে পাঠানো হয়। এর আগেই ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিককে উদ্ধার করে আশপাশের লাইটারগুলো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আভ্যন্তরীন নদীপথে চলার জন্য নৌ পরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নেয় জাহাজটি। কিন্তু নিয়ম ভেঙে লাইটার জাহাজটি সমুদ্রপথে চলছিল।

নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, বহির্নোঙরে একটি লাইটার জাহাজ ডুবে যাওয়ার খবর জেনেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...