মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আ’লীগের সম্মেলনে সভাপতি মাহবুবুল আলম, সা. সম্পাদক ইলিয়াছ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আওতাধীন ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বুধবার (১৪ জুন) সকালে হামজারবাগস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা, বেলুন ও শান্তির কপোত কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বায়েজিদ থানা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম ফারুক।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মাহবুবুল আলম কোম্পানিকে সভাপতি, মোঃ ইলিয়াছ সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটন ভিত্তিক কিছু মানবাধিকার সংস্থা বাংলাদেশে মানবাধিকার নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন। আমি জানতে চাই আমেরিকায় কি প্রকৃত মানবাধিকার আছে? তারা বাইরের দেশে নাক গলাচ্ছে। জাতীয়তাবাদী ও মানবাধিকার শীর্ষক নেতা সাদ্দাম, গাদ্দাফী,প্যাট্রিক লোমুমবা, নকরুমা, আনোয়ার সাদাত এদের হত্যাকারীর ইন্ধনদাতা কারা এই প্রশ্নটির উত্তর জানতে চাই। তিনি আরো বলেন, সংগঠনকে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র অনুযায়ী গড়ে তুলতে হবে। কারণ বিএনপি জামাত মাঠে নেমেছে। এই শক্তিকে প্রতিহত করতে আমাদের মাঠের নেতাকর্মীদের আবার সামনের দিকে এগিয়ে আসতে হবে।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাসী, তবে রাজনৈতিক খেলার নামে অশান্তি হলে তার প্রতিরোধ অবশ্যই করবো। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যাতে আবার ক্ষমতায় না যায় সেজন্য বেকায়দায় ফেলতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। এসব কারা করছে আমরা জানি। এর মধ্যে আছে তথা কথিত সুশীল সমাজের কিছু মুখ চেনা মানুষ। এরাই ১/১১ একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় বসিয়েছিল। এবারও তারা তা চায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, বক্তব্য রাখেন, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তাহের, কার্য নির্বাহী সদস্য মহব্বত আলী খান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কার্যকরী সদস্য মোঃ মহিন উদ্দিন, ক ইউনিটের সভাপতি এস.এম. মামুনুর রসিদ, খ ইউনিটের সভাপতি ফয়েজ আহমেদ ও গ ইউনিটের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন লিটন।

সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোঃ হোসেন, গাজী শফিউল আজিম, বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, ড. নেছার উদ্দীন মঞ্জু, হাজী বেলাল আহমদ ও বায়েজিদ থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মঈনুদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

আরও পড়ুন

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...