বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৭ টায় রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাটে গিয়ে দেখা যায় সাপ্তাহিক বাজারে লোকে লোকারণ্য। বৃষ্টিস্নাত দিনে  ভীড় ঠেলে জেটিঘাট পল্টনে গিয়ে দেখা যায়, কাপ্তাই লেক ধরে শত শত ইঞ্জিন চালিত বোট করে পাহাড়ী উৎপাদিত কাঁঠাল  নিয়ে ঘাঁটে ভীড়ছেন এক একটি বোট। মুহূর্তে সেই বোটের সামনে জড়ো হচ্ছেন  বেপারিরা। এই যেন কাঁঠালের  হাট। 

জানা যায়, যেখানে সাপ্তাহিক বাজারে প্রায় ১০ লাখ টাকার কাঁঠাল  বিক্রি হয়। রাঙামাটি সদর উপজেলার জীবতলি, মগবান, ধনপাতা, বড়াদম,   কাপ্তাইয়ের হরিনছড়া, বারুদগোলা সহ বিভিন্ন জায়গা হতে বিক্রেতারা সাপ্তাহিক শনিবার বাজারে এই কাঁঠাল  নিয়ে আসেন বিক্রির উদ্যেশে। মৌসুমী ফল হিসাবে খুব সু-স্বাদু হওয়ায়   কাঁঠালের  চাহিদা বেশি বলে ক্রেতা বিক্রেতারা জানান।

 

সেখানে কথা হয় মগবান  এলাকার কৃষক বুদ্ধধন চাকমা এবং ধনা চাকমার সাথে।   তাঁরা জানান,আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত এই কাঁঠাল  আমরা জেটিঘাট বাজারে প্রতি শনিবার নিয়ে আসি।  এই কাঁঠাল বিক্রি করে আমরা মাসে অনেক টাকা ইনকাম করি, এতে আমাদের সংসারও চলছে বেশ।

জীবতলির কৃষক ফুলধন চাকমা জানান, এই বছর আমার ২ একর বাগানে কাঁঠালের ব্যাপক ফলন হয়েছে। সাপ্তাহিক বাজারে বেশ দাম নিয়ে বেপারিরা কাঁঠাল কিনছেন।

কাপ্তাই জেটিঘাটে দীর্ঘ ৫৫ বছর ধরে সাপ্তাহিক বাজারে কাঁঠাল  কিনতে আসেন বাঁশখালির নবাব মিয়া।  তিনি জানান, পাহাড়ীদের কাছ থেকে সাশ্রয়ী মূল্যে  কাঁঁঠাল কিনে বাঁশখালি, কুতুবদিয়া, মহেশখালী সহ অনেক জায়গায় কাঁঠাল বিক্রি করি।  এই বছর পরিবহন খরচ অতিরিক্ত বেড়ে যাওয়ায় তেমন লাভ করতে পারছি না।

মৌসুমী ব্যবসায়ী আবুল মালেক এর সাথে কথা হয় কাপ্তাই জেটিঘাটে। তিনি জানান, প্রতি সপ্তাহে বিভিন্ন মৌসুমী ফল কিনে ট্রাকে করে নোয়াখালী নিয়ে যাই। তবে পরিবহন খরচ অতিরিক্ত হওয়ায় লাভ কম হচ্ছে।

কথা হয় ঘাঁট শ্রমিক আবু ইউসুফ, নুরনবী সহ আরোও কয়েকজনের সাথে। তাঁরা সেই সময় বোট হতে কাঁঠাল  তুলে ট্রাকে তুলে দিচ্ছেন। তাঁরা সকলে জানান, সাপ্তাহিক শনিবার বাজারে প্রচুর পরিমান কাঁঠাল  এই ঘাট দিয়ে আসে। আমরা প্রতিদিন গড়ে ৬ শত টাকার মতো আয় করি এই কাঁঠাল  আনলোড করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। আগামী...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...