বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চালু হলো ছাদখোলা পর্যটক বাস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে চালু হলো বিশেষ পর্যটক বাস। নগরীর টাইগারপাস-ডিসি পার্ক-পতেঙ্গা রুটে ছাদখোলা এই বাস চলাচল করবে।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ শনিবার সকালে নগরীর সার্কিট হাউসে পর্যটক বাসের উদ্বোধন করা হয়। এই বাস পর্যটক-ভ্রমণপিপাসুদের সমুদ্র-পাহাড়-নদী ঘেরা বন্দর নগরী চট্টগ্রামের সৌন্দর্য ভিন্নভাবে দেখার সুযোগ করে দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

নগরীর টাইগার পাস এলাকা থেকে ছাদখোলা ডাবল ডেকার বাসে চড়ে নগরীর প্রাকৃতিক সৌন্দর্য্য আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে তৈরি দৃষ্টিনন্দন পথ দেখতে দেখতে যে কেউ সহজে পৌঁছে যেতে পারবেন পতেঙ্গার সমুদ্র সৈকতে।

এজন্য আপাতত দুটি বাস চালু হয়েছে। বাসে রয়েছে ওয়াই-ফাই, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা। এছাড়া পর্যটক বাড়লে ভবিষ্যতে আরও ২০ টি ইলেকট্রিক বাস চট্টগ্রামের রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

টাইগারপাস-ডিসি পার্ক-পতেঙ্গা রুটে এই পর্যটক বাসের বর্তমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। সপ্তাহের সাতদিনই এই পর্যটক বাস চলাচল করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের...

আরও পড়ুন

বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে: আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর...

অবকাঠামোর পাশাপাশি গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে: অর্থমন্ত্রী

সরকারি অর্থে বাস্তবায়িত প্রতিটি বিনিয়োগ প্রকল্পের সুফল নিশ্চিত করার পাশাপাশি এর বিপরীতে কী অর্জন হচ্ছে, কতটা কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশের ওপর কী প্রভাব...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...