বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

সালমান-শাহরুখের শুটিংয়ের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক

পাঁচ বছর পর ‘পাঠান’ নামে একটি সিনেমা নিয়ে পর্দায় ফিরে বিশ্ব কাঁপিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সালমান খানও। কারণ বলিউডের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে ‘পাঠান’।

এ কারণে নিজের আগাম সিনেমা ‘টাইগার-৩’র টানা শুটিং করছেন বলিউড ভাইজান। তুরস্কে কখনো গাড়িতে, কখনো নৌকায় অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছিল। সালমানের এমন ছবিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

আইফার মঞ্চে সালমান জানান, তার পরবর্তী ছবি ‘টাইগার-৩’ ছবির শুটিং শেষ হয়েছে। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, টাইগার লুকে শুটিং সেটে হেঁটে আসছেন সালমান খান এবং তার পেছনে পাঠান লুকে সেটে পৌঁছান শাহরুখ খান।

ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া ভিডিওটি ‘টাইগার-৩’ সিনেমার শুটিং সেটের। কয়েক সপ্তাহ আগে মধ্য আইল্যান্ডে এই সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্সের দৃশ্যধারণ করা হয়। যেখানে বড় একটি বাইক চেজের দৃশ্যে ধরা দেবেন শাহরুখ-সালমান।

‘পাঠান’ সিনেমায় এ দুই সুপারস্টারকে যেখানে ট্রেনের ওপরে অ্যাকশন করতে দেখা গেছে। এবার ‘টাইগার-৩’তে দুজনকে দেখা যাবে সেতুর ওপরের দৃশ্যে। তবে এই সিকোয়েন্সে থাকবেন না ছবির প্রধান নারী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও খলনায়ক ইমরান হাশমি।

এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবিতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান। আর সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকেরা হইচই শুরু করে দিয়েছিল।

‘পাঠান’ ছবির শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে। সেই মতো যশরাজের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছে নতুন সিনেমা ‘টাইগার ভার্সেস পাঠান’। দুই নায়ককে আবার একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

টাইগার ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘টাইগার-৩’। ছবিটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। এর আগে এই সিনেমা সিরিজের দুটি সিনেমা মুক্তি পেয়েছে; ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭)। ‘টাইগার-৩’ মুক্তি পাবে এবারের দিওয়ালিতে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...