সোমবার, ৩ আগস্ট ২০২৬

দেশের ২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেল হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’

বিনোদন ডেস্ক

দেশে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ছবির তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন সিনেমার নাম। শুক্রবার (৩১ মে) সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিকৃত হিন্দি ছবি ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পেল বাংলাদেশে। বলিউড ও বিশ্বের অন্য দেশের সঙ্গে একইদিনে এই ছবিটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কর্ণধার অনন্য মামুন সংবাদমাধ্যমকে নতুন এই হিন্দি সিনেমা মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। খবরটি জানিয়ে তিনি বলেছেন, ‘দুপুর তিনটার শো থেকে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’ মুক্তি দেয়া হয়েছে।’

তবে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’র বিনিময়ে ইন্ডিয়াতে বাংলাদেশের কোন ছবি মুক্তি পাচ্ছে সে বিষয়ে কিছু জানাননি অনন্য মামুন। আদৌ বিনিময়ে এদেশের কোনো ছবি সেখানে যায় কিনা সেই বিষয়েও কোনো মন্তব্য করেননি এই পরিচালক।

স্বামীর অনুপ্রেরণায় একজন স্ত্রীর ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেটার হয়ে ওঠার গল্প ‘মিস্টার এন্ড মিসেস মাহি’।
ছবির গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র ডাক্তার মহিমাকে পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসাথে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ হিসেবে পরিচিতি পান সবার কাছে।

পরষ্পরের ক্রিকেটের প্রতি ভালবাসা এবং আবেগ আবিষ্কার করে তারা দুজন। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন।এভাবেই এগিয়ে যায় সিনেমার গল্প।

প্রসঙ্গত, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন।সিনেমাটি প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। বিশ্বব্যাপী মোট এক হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে স্পোর্টস ড্রামার উপর ভিত্তি করে নির্মিত এ ছবি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...