শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতল সৃজিত-চঞ্চলের ‘পদাতিক’

বিনোদন ডেস্ক

নিউইয়র্কে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতল সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘পদাতিক’। কালজয়ী পরিচালক মৃণাল সেনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।

সোমবার (৩ জুন) দুপুরে চঞ্চল তার ফেসবুকে নিজেই এ সুখবর ভক্তদের জানান। এ সিনেমার শুটিংয়ের একটি ছবি শেয়ার করে ‘পদাতিক’ টিমের সবাইকে অভিনন্দন জানান তিনি।

মৃণাল সেনের জন্মশতবর্ষে পরিচালককে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই সিনেমাটি আনছেন সৃজিত। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্র মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আর মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী মনামি ঘোষ।

‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের কাজ, সিনেমার ওপর তার প্রবন্ধ, স্ত্রী-পুত্রের সঙ্গে তার সম্পর্ক, সহকর্মীদের সঙ্গে বিশেষত সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নেটদুনিয়ায় প্রথমে এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীর প্রথম লুক প্রকাশ করা হয়। যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলে।

এরপর আসে সিনেমার টিজার। যা শুধু দর্শকমহলই নয়, প্রশংসা কুড়িয়েছে সিনে সমালোচক মহলেও। সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় পরিচালক সৃজিতকেও।

সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে চঞ্চল জানান, এই ছবি তার জীবনে এক কঠিন সময়ে আসে। ভাবনাচিন্তা করার সময় পাননি। রাজি হয়ে গিয়েছিলেন পরিচালকের কথায়। এত বড় মাপের একজন মানুষের চরিত্রে অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জেরও ছিল। যদিও তিনি সৃজিত মুখোপাধ্যায়ের থেকে যাবতীয় সাহায্য পেয়েছিলেন।

চঞ্চল আরও জানান, মৃণাল সেন অনেকটা তার বাবার মতো দেখতে ছিলেন। তাই বাবাকেও এই সিনেমার মধ্য দিয়ে একপ্রকার সম্মাননা জানাবেন অভিনেতা।

আরও পড়ুন: ‘সন্তানের’ সঙ্গে পরিচয় করালেন সৃজিত

অন্যদিকে সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্র গীতা সেনের ভূমিকায় মনামি ঘোষ এক কথায় অনবদ্য বলে মন্তব্য করেছেন সৃজিত।

সিনেমা প্রসঙ্গে মনামি বলেন, ‘এক কঠিন অধ্যবসায়ের মধ্যদিয়ে যেতে হয়েছে। চলনভঙ্গি থেকে কথা বলার ধরন এমনকি চেহারাতেও আমূল পরিবর্তন আনতে হয়েছে। তাই সৃজিত দা আমায় বারবারই বলে আসছেন আমার অভিনয় জীবনের অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে এই সিনেমা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...