চট্টগ্রামে ৬০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত মো. শফিক (২১) টেকনাফ থানাধীন লেদা রোহিঙ্গা ক্যাম্পের ৪৮ নম্বর কক্ষের মো. শাকেরের ছেলে।
আরও পড়ুন: নৌ-পুলিশের অভিযান ১২০০ লিটার ভোজ্য তেল জব্দ, আটক ৪
সোমবার (২৯ মে) রাত ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোড চামড়া গুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক শফিককে ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে শফিক জানান, জব্দ করা ইয়াবাগুলো কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে স্বল্প মূলে কিনেছেন। বেশি দামে ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
