মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মরত আছেন এবং তারা অনেক রেমিট্যান্স সরবরাহ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে চলেছেন। সেজন্য প্রবাসী বাংলাদেশিদের সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোত্তম সেবা দিয়ে তাদের সন্তুষ্টি অর্জন করতে হবে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশের বাংলাদেশ মিশনের লেবার উইংয়ে নবনিযুক্ত কর্মকর্তাদের ‘ডিপ্লোম্যাটিক ওরিয়েন্টেশন’ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (৩০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশের সামনে বহুবিধ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সবাইকে একসঙ্গে কাজ করে যেতে হবে।

বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সফলতার জন্য টিমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে কর্মকর্তাদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশনের সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করে বিদেশিদের কাছে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরুন।

তিনি আরও বলেন, সেবাপ্রত্যাশী প্রত্যেক বাংলাদেশিকে সহানুভূতির সঙ্গে, যত্ন সহকারে সেবা দেবেন, যাতে আপনাদের সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে না পারে।

লেবার উইংয়ে নিযুক্ত কর্মকর্তারা প্রশিক্ষণ কোর্সে যেসব নির্দেশনা পেয়েছেন এবং জ্ঞান অর্জন করেছেন তা প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওরিয়েন্টেশন কোর্স সফলভাবে সমাপ্ত করায় তিনি কর্মকর্তাদের অভিনন্দন জানান।

ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামসের সভাপতিত্বে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...