মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো.আমিনুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শোষিত, বঞ্চিত, নির্যাতিত ও নিপিড়ীত মানুষের হয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, দেশের গন্ডি পেড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছে গেছেন। তাই ১৯৭৩ সালে ২৩ মে বিশ্বের শান্তি পরিষদে ১৪০ টি দেশের প্রতিনিধিদের ঐক্যমতের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক দেওয়া হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আজ রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত স্মারক ডাক টিকেট উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সভাপতিত্বে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল বক্তব্য রাখেন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও নগরীর বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা অসংখ্য ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, যারা ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করেছিল তাদের দোসররা আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকি দিয়েছে। এসময় তিনি মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ঘাতকদের হুশিয়ারী দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে রক্ষা করার জন্য প্রয়োজনে আবারো রক্ত দেব।

আলোচনা সভার পর ৫০ বছর পূর্তি অনুষ্ঠানটি স্মরনীয় করে রাখতে সকল অতিথিবৃন্দ ও শিশুদের সাথে নিয়ে কেক কাটেন বিভাগীয় কমিশনার। এসময় সকল অতিথিবৃন্দ দিবসটি উদযাপন উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট উন্মোচন করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...