মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

এরদোয়ানের ভাগ্য নির্ধারণ হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আজ। প্রথম বার কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করবেন তুরস্কবাসী। দেশটির সংবিধান অনুযায়ী কোন প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়।

তুরস্কের স্থানীয় সময় সকাল আটটায় শুরু হবে ভোটগ্রহণ।

তুরস্কের প্রেসিডেন্ট শাসন প্রতিষ্ঠার পর এবারই প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট দিতে যাচ্ছেন ভোটাররা। আর এ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছরের জন্য দেশটির পরবর্তী প্রেসিডেন্ট।

এদিকে, তুরস্কের বেশিরভাগ ভোটার মনে করছেন ২০ বছর ধরে ক্ষমতায় থাকা রিসেপ তাইয়্যেপ এরদোয়ানই আবার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। গত ১৪ মে তুরস্কের নির্বাচনে রিসেপ তাইয়্যেব এরদোয়ান পান ৪৯ দশমিক ৫০ শতাংশ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৯ শতাংশ ভোট।

অপরদিকে, প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী সিনান ওগান দ্বিতীয় দফার ভোটে এরদোয়ানকে সমর্থন করার কথা ঘোষণা দিয়েছেন। এই সমর্থনের ফলে এরদোয়ানের পক্ষে জয় আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম দফায় ৫ দশমিক ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হন সিনান।

সংবাদমাধ্যমগুলো জানায়, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটের আগে নির্বাচনী উত্তাপ তুলনামূলক কম। দুই দশকের বেশি সময় যাবত তুরস্ক শাসন করা প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রথমবারের মতো রানঅফ ভোটে মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে তার রাজনৈতিক জীবনের শেষ পরীক্ষাও আজ। জিতলে তুর্কি ইতিহাসে টানা তিন দশক ধরে দেশ পরিচালনার নতুন ইতিহাস শুরু হবে এরদোগানের।

এদিকে, শেষ দিনের প্রচারেও জাতীয়তাবাদীদের ভোট টানতে তুরস্কে আশ্রয় নেওয়া লাখ লাখ সিরিয়ার শরণার্থীকে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধী প্রার্থী কামাল কিলিচদারোগলু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...