বুধবার, ১২ আগস্ট ২০২৬

হাটহাজারীতে পুকুর ভরাট করায় ২ লাখ টাকা জরিমানা 

গিয়াস উদ্দিন

হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় দুই ব্যক্তিকে দুই লাখ  টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মে) দুপুরে হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।  অভিযুক্ত মিজানুর রহমান স্থানীয় মুজিবুর রহমান এর পুত্রকে এবং জামশেদ স্থানীয় মুজিবুর রহমান এর পুত্র।

আরো পড়ুন হাটহাজারীতে পাহাড় কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন,“সরেজমিন পরিদর্শন ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় বুড়িশ্চর মৌজার ১১৬৬৬ নম্বর দাগস্থিত ভূমির শ্রেণি পুকুর যা বাস্তবেও পুকুর হিসেবেই রয়েছে। ৬৪ শতক এই পুকুরটির অংশবিশেষ পরিদর্শনকালে ভরাট অবস্থায় পাওয়া গেছে। স্থানীয় মানুষজন ও জনপ্রতিনিধিদের সাথে কথা বলে অভিযুক্তদের চিহ্নিত করা হয় এবং তাদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।”

আরও পড়ুন :হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান কতৃক হামলার শিকার আরেক ইউপি চেয়ারম্যান

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ অনুযায়ী তাদের ১ লাখ করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে নিজেদের খরচে ভরাটকৃত পুকুর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদ হোসেন, হাটহাজারী মডেল থানার একটি টিম ও স্থানীয় মানুষজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...