বুধবার, ১২ আগস্ট ২০২৬

জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য বেশি বেশি বই পড়া উচিত: ড. মুহম্মদ জাফর ইকবাল

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সকলের বেশি বেশি বই পড়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় তিনি বলেন বর্তমান সময়ে ছাত্র ছাত্রী দের স্মার্ট মোবাইল ডিভাইসের ব্যাবহার কমিয়ে বেশি বেশি বই পড়তে হবে। প্রতিভার বিকাশের জন্য সকলকেই বিজ্ঞান মনস্ক হতে হবে।

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বান্দরবানে অনুষ্ঠিত হলো ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা,সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আরো পড়ুন ‘দেশের চিকিৎসা খাতের উন্নয়নে ডা. জাফরুল্লাহর অবদান গুরুত্বপূর্ণ’

বুধবার( ২৪শে মে) বিকেলে জেলার অরুন সারকি টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

এছাড়াও আরো উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া আক্তার সুইটি,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) উম্মে কুলসুম ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহ আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি)নার্গিস সুলতানা,সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ,নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা,নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস,বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা সহ জেলা ও উপজেলা হতে বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

শাবিপ্রবিতে অনশনরত শিক্ষার্থীদের যা বললেন জাফর ইকবাল

এসময় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আল ফারুক ইন্সটিউট,বিজ্ঞান বিষয়ক প্রকল্প সিনিয়র গ্রুপে বিজ্ঞান বিষয়ক প্রকল্প আধুনিক পানি সংরক্ষণ ও ব্যাবস্থাপনায় ভূমিকম্প সতর্কীকরণ ও স্মার্ট সোলার স্থাপন শীর্ষক প্রতিযোগিতায় ১ম হয়েছে বান্দরবান সরকারি কলেজ,জুনিয়র গ্রুপে টেক সিটি প্রকল্প প্রদর্শন করে ১ম হয়েছে বান্দরবান ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।বিজ্ঞান অলিম্পিয়াড এর সিনিয়র গ্রুপে ১ম হয়েছে লামা উপজেলার কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর ছাত্র মোঃ বাদশা ফয়সাল।জুনিয়ার গ্রুপে ১ম স্থান অধিকার করেছে আল ফারুক উট ,বান্দরবান ইনস্টিটিউট এর সাবাহাত মুসতারিন।

এসময় প্রধান অতিথি ডা. মোঃ জাফর ইকবাল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন।পুরস্কার বিতরণ পরবর্তী জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী প্রধান অতিথিকে বান্দরবানের পক্ষ হতে একটি শুভেচ্ছা স্বারক উপহার প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (১০...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।সোমবার (১০...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সচল ও গতিশীল করার লক্ষ্যে...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...