বুধবার, ১২ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় পুলিশের অভিযানে পাহাড়ি সন্ত্রাসী আটক, অস্ত্রসহ গুলি উদ্ধার 

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ার  অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ চন্দ্র চাকমা (৩৮) নামে এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২২ মে ) সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে আটক করা হয়। এসময় তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক ( এস আই) শরিফুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  দুুর্গম এলাকায় অভিযান পরিচালনা করি । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়।একপর্যায়ে তাদের দুজনকে ধাওয়া করে বন্দুকসহ চন্দ্র চাকমাকে আটক করলেও তার আরেক সহযোগী তরুণ চাকমা একনলা বন্দুক রেখে কৌশলে পালিয়ে যায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুর রহমান বলেন,দুর্গম পাহাড়ে পুলিশের অভিযানে দুই পাহাড়ি সন্ত্রাসীর মধ্যে চন্দ্র চাকমা নামে একজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইন ও পুলিশ আক্রমন করায় ২টি পৃথক মামলা রুজু করা হয়। বাকি আসামিকে ধরতে পুলিশের অভিযান চালমান রয়েছে। আটককৃত চন্দ্র চাকমাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত চন্দ্র চাকমা ঐ এলাকার পুণর্বাসন চাকমা পাড়ার সুনীল চাকমার পুত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...