বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক কাপ্তাইয়ের স্বামীজি মল্লিক

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ রাঙামাটি  জেলা পর্যায়ে  দ্বিতীয় বারের মতো  শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনিত হলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের  প্রভাষক (হিসাববিজ্ঞান ) ও স্কাউটার স্বামীজি মল্লিক ।

গত শনিবার  (২০ মে) রাঙামাটি  জেলা প্রশাসন ও জেলা  শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা নির্বাচন কমিটি স্বামীজি মল্লিককে শ্রেষ্ঠ স্কাউট  শিক্ষক হিসেবে মনোনিত করেন।

জেলা পর্যায়ে  বিচারক মন্ডলী   আবেদনকারীদের মধ্যে থেকে স্কাউট শিক্ষক হিসাবে অভিজ্ঞতা, ক্যাম্প পরিচালনা, উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ, প্রকল্প কার্যক্রম, প্রশিক্ষণের পর্যায়সমূহ, কন্টেন্ট তৈরি ও প্রজেক্টরের ব্যবহার বিষয়ে পর্যালোচনা করে তাকে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে মনোনিত করা হয় ।

শ্রেষ্ঠ জেলা স্কাউট শিক্ষক মনোনিত হওয়া স্বামীজি মল্লিক  ২০১২ সাল থেকে স্কাউট এর সাথে জড়িত হন। যোগদানের পর থেকে তিনি অরিয়েন্টেশন কোর্স, বেসিক কোর্স, এ্যাডভান্স কোর্স, স্কীল কোর্স করার পর বাংলাদেশ স্কাউট শাখায়  উডব্যাজার মনোনিত হন।  এবং স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদনের জন্য ২০২২ সালে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেন।

এর আগেও স্বামীজি মল্লিক  ২০২২সালে উপজেলা ও জেলা  পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মনোনিত হয়েছিলেন।

এদিকে রাঙামাটি জেলা পর্যায়ে স্বামীজি মল্লিকের এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের অধ্যক্ষ কমান্ডার মাহাবুব শাহজালাল ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...