রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এবার ৭.১ মাত্রার ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক :

ফ্রান্সের মালিকানাধীন প্রশান্ত মহাসাগরে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

নিউ ক্যালেডোনিয়ায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (২০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ওই এলাকার আশেপাশ আরও বেশ কয়েকবার কেঁপে ওঠে (আফটার শক)।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে সুনামির কোনো সতর্কতা নেই।

এর আগে শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরজুড়ে আঘাত হানে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র চারটি দেশের জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে পরে তা তুলে নেয়া হয়।

ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। পুরো ক্যালিডোনিয়ার অধিবাসী, লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭.৭ মাত্রার একটি ভূমিকম্প ১ থেকে ৩ মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ সৃষ্টি করার সক্ষমতা রাখে।’ ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর লোকজনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: লালদীঘিতে ডা.শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে...

দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

গণতান্ত্রিক রীতিনীতি বজায় রাখব, অরাজকতা করলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

বিগত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া নানা সংকটকে পুঁজি করে...

চট্টগ্রামে নিজ বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের গুরুমা খ্যাত মৌসুমী’র মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া...

চট্টগ্রামের চন্দনাইশে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুন লেগে ৩ ভাইয়ের বসতঘর পুড়ে ছাই...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...