বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বিস্ফোরণে কম্বোডিয়ায় ২০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কম্বোডিয়ায় একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেট। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলে কাম্পং স্পেউ প্রদেশের একটি সেনা ঘাঁটিতে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে গোলাবারুদ বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

হুন মানেট ফেসবুকে একটি বিবৃতিতে বলেছেন, বিস্ফোরণে আরও বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। তবে এ বিষয়ে আরও বিস্তারিত কিছু জানাননি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

কাম্পং স্পেউ প্রদেশের ঘাঁটিতে বিস্ফোরণের খবরে গভীরভাবে মর্মাহত বলে বিবৃতিতে জানান হুন মানেট। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি এবং হুন মানেট তার পোস্টে এই বিষয়ে মন্তব্য করেননি।

দেশটির প্রধানমন্ত্রী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকার তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অর্থ প্রদান করবে এবং নিহত ও আহত উভয়কেই ক্ষতিপূরণ দেবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে একটি ধ্বংসপ্রাপ্ত একতলা বিল্ডিং দেখানো হয়েছে। সেইসাথে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে এবং পাশের আবাসিক এলাকার বাসিন্দারা ভাঙা জানালার ছবি অনলাইনে শেয়ার করছেন।

ওয়েস্ট পয়েন্টে ইউএস মিলিটারি একাডেমির স্নাতক হুন মানেট তার পিতা হুন সেনের উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি একজন চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি পান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.)। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ যোহর চুনতী শাহ মঞ্জিল সীরত ময়দানে উদ্বোধনী...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার (২৪...