শনিবার, ৮ আগস্ট ২০২৬

কুমড়া ফুল খেলে শরীরে কী হয়?

লাইফস্টাইল ডেস্ক

ফুল সৌন্দর্যের প্রতীক। তাই বলে ভাববেন না ফুল শুধু শোভাই ছড়াতে কাজে লাগে। এমন অনেক ফুলই রয়েছে যা শুধু দেখতে সুন্দরই না, খেতেও ভীষণ সুস্বাদু। আর সে রকমই একটি হলো কুমড়ো ফুল।

বাঙালির প্রায় সবাই এই ফুলটি খেয়ে থাকেন। চালের গুড়ার সঙ্গে বিভিন্ন মশলা মিশিয়ে ডুবো তেলে মচমচে ভাজা এই ফুল সবারই পছন্দের। কিন্তু এ ফুল খেলে শরীরে উপকার না কি অপকার হয় তা অনেকেই জানেন না।

পুষ্টিবিদরা বলছেন, কুমড়া ফুলে রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। সুস্থ থাকতে তাই কুমড়া ফুল খাওয়া গুরুত্বপূর্ণ। আপনি জানলে অবাক হবেন, কুমড়া ফুলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এ প্রোটিনের কোনো ফ্যাট নেই। যা শরীরের জন্য উপকারী।

এ ফুলে আছে ক্যারোটিন উপাদান যা শরীরে কোলেস্টেরল জমতে দেয় না, চুলের স্বাস্থ্য ভালো রাখে। ফুলের আলফা ক্যারোটিন উপাদান টিউমার হওয়া থেকে শরীরকে রক্ষা করে।

এই ফুলে উচ্চমাত্রায় ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। হজমেও সাহায্য করে। হজমশক্তি বাড়ার কারণে সহজে ওজন বাড়ার ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় কুমড়া ফুল।

চর্মরোগ দূর করতেও সাহায্য করে এই ফুল। এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বককে সুরক্ষিত রাখে, মুখের সৌন্দর্য বাড়ায়। অ্যান্টি এজিং উপাদান থাকায় ত্বকের সৌন্দর্য বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারে।

বিভিন্ন খনিজ উপাদান ও আয়রন থাকায় শরীরে লোহিত রক্তকণিকা গঠনে সাহায্য করে এই ফুল। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগছেন যারা তারা এ সমস্যা সমাধানে কার্যকরী কুমড়া ফুল খেতে পারেন।

কুমড়ো ফুলে ম্যাগনেশিয়াম রয়েছে যা ডিপ্রেশন বা বিষন্নতা কমাতে পারে। এতে থাকা ক্যালশিয়াম হাড় এবং দাঁত মজবুত করে।

চোখের দৃষ্টি ভালো রাখতেও খেতে পারেন এ ফুল। কারণ এ ফুলে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ। বিভিন্ন ধরনের সংক্রামক রোগ প্রতিরোধ করতে কিংবা সর্দি- ঠান্ডা কিংবা অ্যালার্জি জনিত সমস্যা থেকে মুক্তি পেতেও খেতে পারেন এ হলুদ রঙের ফুলটি।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...