বুধবার, ১২ আগস্ট ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উত্তর জেলা আ’লীগের রফিকুল ইসলাম ও রাজীবুল আহসান বহিস্কার 

চট্টগ্রাম নিউজ ডটকম:

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংগঠনের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান।

সভায় এক প্রস্তাবে আসন্ন সন্দ্বীপ উপজেলা পরিষদের উপ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বাইরে নির্বাচনে প্রাার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ উপ ধারাবলে উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলামকে সংগঠন থেকে বহিস্কার ও তার পক্ষে প্রকাশ্যে প্রচারকার্যে অংশ নেয়ায় রাজীবুল আহসান সুমনকে উত্তর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য থেকে অব্যাহতি দেয়া হয়। এবং চুড়ান্ত বহিস্কারের জন্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবরে সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তব্যে এম এ সালাম বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ শক্তিশালী একটি সাংগঠনিক ইউনিট। সংগঠন বিরোধী কার্যকলাপ চালালে এখানে কাউকেও ছাড় দেয়া হবেনা। তিনি বলেন বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার লক্ষে ৭১ এর স্বাধীনতা বিরোধী চক্র এবং ৭৫ এর কুশীলবরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। সাংগঠনিক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এড ফখরদ্দিন চৌধুরী, মো আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, কৃষি সম্পাদক মো আলী শাহ, দপ্তর সম্পাদক মো নুর খান, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবুল বশর, ফোরকান উদ্দিন আহমেদ, সরওয়ার হাসান জামিল, মো সেলিম উদ্দিন, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...