বুধবার, ১২ আগস্ট ২০২৬

নিখোঁজের ২০ ঘন্টা পর  কর্ণফুলী নদী হতে যুবক আকিবের লাশ উদ্ধার 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

নিখোঁজ হওয়ার ২০  ঘন্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে  সিরাজুল আরেফিন আকিব (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮ টায় দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান  বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায়  কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, নৌ বাহিনী ডুবুরি দল,  পুলিশ ও স্থানীয়রা আকিবের লাশটি কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদি টিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেন।

এর আগে গত বুধবার বেলা সাড়ে ১২ টায় একই স্থানে গোসলে নেমে আকিব  নিখোঁজ হন।

কাপ্তাইয়ের  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেন  জানান, গত বুধবার  নিখোঁজ হওয়া যুবকের খোঁজে সন্ধ্যা  পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরী দল। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিলো সেখানে তার লাশটি পাওয়া যায় ।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান,  পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও তাঁর পরিবারের সম্মতিতে লাশটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, নিহত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (পিডিবির) তে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে।  আকিব পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এ অধ্যয়নরত ছিলো বলে তারঁ বন্ধুরা জানান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি...

আরও পড়ুন

বাঁশখালীতে পুত্রের মারধরের শিকার হয়ে চমেকে পিতার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

জিপিএ ৫ না পেয়ে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে’ চিঠি লিখে নিখোঁজ মুগ্ধ

স্কুলের ‘ফাস্ট বয়’ হিসেবে মুগ্ধ ধারনা করেছিল এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ পাবে। কিন্তু গত সোমবার প্রকাশিত এসএসসি ফলাফলে মুগ্ধ ‘এ’ গ্রেডে পাস করেছে।...

চট্টগ্রামে প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনে গুলি

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক প্রবাসী ব্যবসায়ীর বাসার গেট লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল...

চট্টগ্রামে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় থানা এলাকায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আদনানুজ্জামান নিহাল (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।আদনানুজ্জামান নিহাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালক উচ্চ...