শনিবার, ৮ আগস্ট ২০২৬

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কাঁচা পেঁয়াজ

লাইফস্টাইল ডেস্ক

রক্তচাপের মতো ডায়াবেটিস এখন ঘরে ঘরে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন এমন মানুষের সংখ্যা অনেক। কায়িক পরিশ্রম কম করা, নিয়মহীন জীবনযাপনের কারণে নীরবে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস। আর রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে মানেই খাওয়াদাওয়ায় লাগাম টানতে হয়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে বেশকিছু নিয়ম মেনে চলা জরুরি। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ বা ইনজেকশন তো আছেই। তবে অনেকেই হয়তো জানেন না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী একটি হাতিয়ার হতে পারে কাঁচা পেঁয়াজ।

‘ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন’-এ প্রকাশিত একটি তথ্যে বলা হয়েছে, টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তরা যদি টানা চার সপ্তাহ খাবারের সঙ্গে নানা ভাবে কাঁচা পেঁয়াজ খেতে পারেন, তাহলে রক্তে ফাস্টিং সুগারের মাত্রা কমিয়ে আনা সম্ভব।

অন্য একটি গবেষণায় বলা হয়েছে, নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যাস থাকলে কারো কারো ক্ষেত্রে টাইপ ১ ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করা যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কীভাবে সাহায্য করে পেঁয়াজ?

১। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে পেঁয়াজ বেশ কার্যকর। পেঁয়াজে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ডায়াবিটিস কমানোর পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

২। পেঁয়াজে শর্করার পরিমাণ কম। ফলে ডায়াবেটিস হলে অনায়াসে পেঁয়াজ খেতে পারেন। ডায়াবেটিস থাকলে চিকিৎসকরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে বারণ করেন। পেঁয়াজেও কার্বোহাইড্রেট একেবারে নেই বললেই চলে।

৩। যেসব খাবারে গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) বেশি, ডায়াবেটিস থাকলে তা খাওয়া যায় না। পেঁয়াজে গ্লাইসেমিক ইনডেক্স একেবারে কম। ফলে রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলেও, পেঁয়াজ তা নিয়ন্ত্রণ করতে সক্ষম।

এ ছা়ড়া অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর পেঁয়াজ হার্ট ভালো রাখতেও সক্ষম। বিভিন্ন গবেষণায় প্রমাণ হয়েছে, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু তা-ই নয়, সেখানে বলা হয়েছে, আট সপ্তাহ ধরে প্রতিদিন ১০০ গ্রাম পেঁয়াজ খেলে ওষুধ ছাড়াই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

সূত্র: আনন্দবাজার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...