শনিবার, ৮ আগস্ট ২০২৬

ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের পাশে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ এক অভ্যন্তরীণ চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মাধ্যমে এ দেশের ক্রিকেটার, কিউরেটর, কোচ আর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে অজি ক্রিকেট বোর্ড।

দুই বোর্ডের মধ্যে হতে যাওয়া এই চুক্তির মধ্যস্থতা করছে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন। বাংলাদেশের ক্রিকেট কাঠামো পর্যবেক্ষণ ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটের সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটের সঙ্গে ক্রিকেটের সখ্যতার খবর চাউর হয়েছিল অনেক আগেই। বাংলাদেশ সফরে এসে নিজ থেকেই নাকি ঘুড়ে দেখতে চেয়েছেন হোম অব ক্রিকেট। তবে শুধু ঘুরে দেখাই নয়, মাঠে ব্যাটে বলেও নিজেকে ঝালিয়ে নিয়েছেন অজি সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

টিম ওয়াটের আসার বিষয়টিকে প্রীতি সফর বলা হলেও বাংলাদেশের জন্য রয়েছে ইতিবাচক খবর। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একটি চুক্তিতে যাচ্ছে বিসিবি, যার মাধ্যমে এ দেশের ক্রিকেটার, কিউরেটর, কোচ আর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করা হবে।

এখানেই শেষ নয়। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়ামের কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে অস্ট্রেলিয়ান কম্পানি পপুলাস। এই সফরে গুরুত্ব পাচ্ছে এই বিষয়টিও।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা একটি আলোচনা করেছি। প্রতি বছর শুধু ক্রিকেটার নয়, কিউরেটর থেকে শুরু করে কোচ যারা রয়েছেন তাদেরকে প্রোগ্রাম করানো হবে। এই ব্যাপারে অস্ট্রেলিয়া আমাদের অনেক সহায়তা করবে। সে জন্য ইতোমধ্যে আমরা একটি প্রক্রিয়াতে এগিয়েছি। এই বিষয়ে আমরা অস্ট্রেলিয়ান হাইকমিশনের সঙ্গে সরাসরি কাজ করছি।’

সেই সঙ্গে ওয়াটের এই সফর দুই দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...