শনিবার, ৮ আগস্ট ২০২৬

কক্সবাজারে দুই লাখ ৩২ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে

মোঃ রেজাউল করিম (ঈদগাঁও), কক্সবাজার ঘুরে এসে।

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ ধেয়ে আসছে কক্সবাজার উপকূলের দিকে। কক্সবাজারে আজ সকাল থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর রয়েছে বিক্ষুব্ধ। উপকূলে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট জোয়ারের পানি বেড়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ইতোমধ্যে জেলার ৫৭৬ টি আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ৬৩৬ টি করা হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসন স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষের সর্বশেষ আপডেট তথ্য মতে মোট আশ্রিত লোক সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৩৭৭ জন। এ পর্যন্ত ক্ষতির কোন হিসাব পাওয়া যায়নি। ‘মোখা’ কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সেন্টমার্টিনে আজ প্রবল ভাবে এর প্রভাব প্রত্যক্ষ করা যাচ্ছে।

সেখানে বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় ৫০ থেকে ৫৫ কিলোমিটার। আজ ভোর থেকে প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ লোকজনকে নিরাপদ আশ্রয় সরানোর কাজ চলমান রয়েছে। তবে আশ্রিত লোকজনের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে নিয়ন্ত্রণ কক্ষে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে আশ্রয় নেয়া এ মানুষগুলোর জন্য খাবার ও পানিসহ সকল ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

অন্যদিকে পর্যটকদের ঝু্ঁকির কথা মাথায় রেখে সব ধরনের পর্যটন সেবা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার সমুদ্র সৈকতে দুইদিনের সাপ্তাহিক ছুটিতে কয়েক হাজার পর্যটক বেড়াতে আসলেও অনেক পর্যটক ইতোমধ্যে কক্সবাজার ত্যাগ করেছেন।

সৈকতের বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা। পাশাপাশি সতর্কতা জারি করে পানিতে না নামতে মাইকিং করা হচ্ছে।
পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সৈকতের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরা এ নির্দেশনা বাস্তবায়নে করছে।

এদিকে কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় এবং কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কক্সবাজার পৌর এলাকায় ১২ টি ওয়ার্ডে সম সংখ্যক আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্তরা।

এসব আশ্রয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, শহরের সমিতি পাড়া, কুতুবদিয়া পাড়া সহ বিভিন্ন এলাকা থেকে উদ্বিগ্ন পরিবারের লোকজন নিজেদের প্রাণ বাঁচাতে ও সহায় সম্পত্তি রক্ষার্থে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে আশ্রয় নেয়া মানুষের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা। তবে কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শনিবার সন্ধ্যা পর্যন্ত শুধু একটি পরিবারের লোকজনকে আশ্রয় নিতে দেখা গেছে। তারা ততক্ষণ পর্যন্ত খাবারও অন্যান্য সুবিধা পাইনি বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...