শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাংলাদেশে কাজ শুরু করেছেন শ্রীলেখা মিত্র

বিনোদন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের ভক্ত এ দেশেও অনেক। ওপার বাংলার প্রিয় তারকার অভিনয় এবার দেখা যাবে বাংলাদেশের ‍ওয়েবফিল্মে। বাংলাদেশেও কাজ শুরু করেছেন শ্রীলেখা।

রাশেদ রাহা পরিচালিত ‘কলকাতা ডায়েরিজ’ ওয়েবফিল্মটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর।

ওয়েবফিল্মটির খবর ইউএনবিকে নিশ্চিত করেছেন খায়রুল বাশার নির্ঝর। বাংলাদেশের কোন প্ল্যাটফর্মে ‘কলকাতা ডায়েরিজ’ দেখা যাবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে শিগগিরই সেটি জানা যাবে।

‘কলকাতা ডায়েরিজ’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। কিছুদিন আগেই কলকাতার বিভিন্ন জায়গায় ওয়েবফিল্মটির শুটিং হয়। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ওয়েবফিল্মটি। গল্পে মূল চরিত্র অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) নির্ঝঞ্ঝাট স্বাধীন জীবনযাপন করা একজন। সংসার জীবনে ইতি টানলেও নিজের জীবনকে উদ্যমের সঙ্গে এগিয়ে নিয়ে গেছেন।

একটি প্রসাধনী সংস্থার কর্ণধার তিনি। তাই ব্যবসা নিয়েই তার ব্যস্ততা। তার প্রতিষ্ঠানে নতুন চাকরিতে আসা অল্প বয়সী মেয়ে শর্মি। যার সঙ্গে অনামিকার বন্ধুত্ব গড়ে উঠে। এর মধ্যে গল্পে যোগ হয় বাংলাদেশ থেকে কলকাতায় যাওয়া এক ছেলে পিকে’র চরিত্র। এখান থেকে গল্প নতুন দিকে মোড় নেয়।

‘কলকাতা ডায়েরিজ’-এ আরও অভিনয় করেছন দর্শনা বণিক, সিফাত আমিন, শান্তিলাল মুখোপাধ্যায়, অরিজিৎ গুহ প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...