শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নানা আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নিউজ ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে ও বান্দরবানে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিভিন্নস্থানে সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। 

ফটিকছড়ি: দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুুপুরে উপজেলা সদর বিবিরহাট বাস স্টেশন চত্তরে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান,উপজেলা আওয়ামীলীগ নেতা সরোয়ার উদ্দিন,পৌর কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ। সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন।

এ সময় উপস্থিত উপজেলা আ’ লীগ নেতা ইব্রহিম সবুজ, একে আজাদ বাবুল, হোসেন শহীদ জাফর আলম,মোহাম্মদ লোকমান,উপজেলা যুবলীগ নেতা সাহেদুল আলম সাহেদ, মইন উদ্দিন মঈনু প্রমুখ।

বান্দরবান: সকালে জাতীয় শ্রমিক লীগ বান্দরবান জেলার শাখার উদ্যোগে বান্দরবান মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলার আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলার পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবান জেলার আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিমও বান্দরবান জেলার জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানি,বান্দরবান জেলার আওয়ামীলীগের নেতা অমল বাবুসহ বান্দরবান জেলার আওয়ামীলীগের সকল সদস্যবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট...

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর...

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক...

চট্টগ্রাম ওয়াসার পাইপলাইনের খনন কাজে মাটি ধসে ২ শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার...

আরও পড়ুন

টেকনাফ মেরিন ড্রাইভে ডাম্পার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় ট্যুরিস্ট মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে...

মীরসরাইয়ে হামলায় ছাত্রদল নেতার মৃত্যুতে সড়ক অবরোধ ও আগুন

মীরসরাইয়ে সংঘর্ষে গুরুতর আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয় (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর প্রায় ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...

ফটিকছড়িতে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে...

বোয়ালখালীতে প্রশাসনের পৃথক অভিযানে ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের বোয়ালখালীতে পৃথক অভিযান চালিয়ে একব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজার ও জোটপুকুর...