শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, ৪ কর্মকর্তা বহিষ্কার

ডেস্ক নিউজ

কুমিল্লায় সোনার বাংলা ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোঃ ইমরানকে আহবায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া ট্রেন দুর্ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, গতকালের ট্রেন দুর্ঘটনায় সোনার বাংলা ট্রেনের গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মোঃ জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের মেইনটেইনার সিগন্যাল ওয়াহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের সঙ্গে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পেছন থেকে সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনার বাংলা ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হযে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...