বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় সাড়ে ৩৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার , নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদককারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ নদীতে এ অভিযান চালানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বিপুল ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযান চালানো হয়। অভিযানে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জানতে পেরেছি ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহানও নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘মাদক পাচারকারীদের রেখে যাওয়া ট্রলার জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার হয়। যেখান থেকে ১২ হাজার ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধারকৃত ইয়াবার তথ্য নিয়ে বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় কক্সবাজারে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

তিনি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।তিনি বলেন,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী অনেক পরিশ্রম করে একটা বড় ধরনের ইয়াবার চালান উদ্ধার করে,এটি কক্সবাজারের ইতিহাসের জন্য অবিস্মরণীয় ঘটনা।চকরিয়া থানার পুলিশ জেলে সেজে যে ইয়াবার চালান উদ্ধার করেছে তাতে সারাবিশ্বে পুলিশের সুনাম বৃদ্ধি করেছে।

কক্সবাজারে সাংবাদিক সম্মেলনে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন,আমরা সব সময় মাদক ও ইয়াবার বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করি। আমরা সব সময় সজাগ মাদক কারবারিদের বিরুদ্ধে।

তিনি আরো বলেন,আমি কক্সবাজার থেকে ফিরে মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...