শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হাটহাজারীতে ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ

চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া কাজীপাড়া এলাকায় ট্রিপল মার্ডারের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম চৌধুরী উপজেলার চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে। তিনি আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকে ২০ বছর পলাতক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে সকালে জামাল ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলি, কিরিচ ও দায়ের কোপে আবুল বশর, বাদশাহ ও কাশেমকে হত্যা করে জামাল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। আসামি কালাম চেয়ারম্যান সকলের অস্ত্রগুলো জমা নিয়ে সেগুলো কলাপাতা দিয়ে মাটি চাপা দিয়ে রাখে এবং কিরিচগুলো খালের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে আদালত জামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরও জানান, এ মামলার আসামি জামাল দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি র‌্যাবকে অবহিত করা হলে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এক পর্যায়ে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...