শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক বাজার যেন একটি কলার হাট

প্রতি হাটে বিক্রি ১০ লাখ টাকার কলা

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

শনিবার (৮ এপ্রিল) সকাল ৮ টায় রাঙামাটির কাপ্তাইয়ের ব্যবসার প্রাণকেন্দ্র জেটিঘাটে গিয়ে দেখা যায় সাপ্তাহিক বাজারে লোকে লোকারণ্য। ভীড় ঠেলে জেটিঘাট পল্টনে গিয়ে দেখা যায়, কাপ্তাই লেক ধরে শত শত ইঞ্জিন চালিত বোট করে বাংলা কলা নিয়ে ঘাঁটে ভীড়ছেন এক একটি বোট। মুহূর্তে সেই বোটের সামনে জড়ো হচ্ছেন কলা বেপারিরা। এই যেন কলার হাট। 

জানা যায়, যেখানে সাপ্তাহিক বাজারে প্রায় ১০ লাখ টাকার বাংলা কলা বিক্রি হয়। বিলাইছড়ি উপজেলা সদর, ধুপশীল, লতাপাহাড়, ফারুয়া, রাইক্ষং, কেংড়াছড়ি, কাপ্তাইয়ের হরিনছড়া, বারুদগোলা সহ বিভিন্ন জায়গা হতে বিক্রেতারা সাপ্তাহিক শনিবার বাজারে এই কলা নিয়ে আসেন বিক্রির উদ্যেশে। রমজান মাস থাকায় এখন কলার চাহিদা বেশি বলে ক্রেতা বিক্রেতারা জানান।

সেখানে কথা হয় হরিনছড়া এলাকার কৃষক আনন্দ জয় তনচংগ্যা, শ্যামল তনচংগ্যা এবং কেংড়াছড়ির সাধনময় চাকমার সাথে। তাঁরা জানান,আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত এই কলা আমরা জেটিঘাট বাজারে প্রতি শনিবার নিয়ে আসি। তবে গত শনিবার বৈরী আবহাওয়ার কারণে কলা বিক্রি করতে না পারলেও আজ (শনিবার) আনার সাথে সাথে সব কলা বিক্রি হয়ে গেছে। এই কলা বিক্রি করে আমরা মাসে অনেক টাকা ইনকাম করি, এতে আমাদের সংসারও চলছে বেশ।

কাপ্তাই জেটিঘাটে দীর্ঘ ১৫ বছর ধরে সাপ্তাহিক বাজারে কলা কিনতে আসেন রাঙ্গুনিয়া শান্তি নিকেতনের ব্যবসায়ী প্রদীপ কুমার দে। তিনি জানান, রমজান মাস কলার দাম একটু বেশি। তবে আমরাও এইখান হতে কলা নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি।

বিগত ২০ বছর ধরে জেটিঘাট হতে কলা নিয়ে শহরের বিভিন্ন স্পটে বিক্রি করেন বাঁশখালির কলা ব্যবসায়ী ইব্রাহীম। তিনি জানান, সমতলে পাহাড়ি এই কলার বেশ চাহিদা আছে। এই বাংলা কলা বেশ সুস্বাদু। আমি প্রতি সপ্তাহে ২ থেকে ৩ টি ট্রাকে করে শহরে এই কলা নিয়ে যায়।

কথা হয় ঘাঁট শ্রমিক আবু ইউসুফ, নুরনবী সহ আরোও কয়েকজনের সাথে। তাঁরা সেই সময় বোট হতে কলা তুলে ট্রাকে তুলে দিচ্ছেন। তাঁরা সকলে জানান, সাপ্তাহিক শনিবার বাজারে প্রচুর পরিমান কলা এই ঘাট দিয়ে আসে। আমরা প্রতিদিন গড়ে ৬ শত টাকার মতো আয় করি এই কলা আনলোড করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...