শনিবার, ১৩ জুন ২০২৬

আকবরশাহতে পাহাড়ধ্বসের পুনরুদ্ধার তদারকি করছেন চসিক মেয়র

সিনিয়র রিপোর্টার

আকবরশাহতে পাহাড়ধ্বসের ঘটনাস্থলে উদ্ধার কার্যালয়ে তদারকি করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷

শুক্রবার (৭ এপ্রিল) পৌনে ছটায় পাহাড়ধ্বসের সংবাদ পেয়েই ঘটনাস্থলে ছুটে যান মেয়র, তদারকি করেন হতাহতদের উদ্ধার কার্যক্রম।

এসময় উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে ক্ষয়ক্ষতি হ্রাসে তড়িত পদক্ষেপ গ্রহণ কর‍তে বলেন মেয়র।

মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম, জহর লাল হাজারী, ফায়ার সার্ভিস, আকবরশাহ থানা পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে উদ্ধার কাজ সমন্বয়ে দিক-নির্দেশনা দেন।

মেয়র এসময় বলেন, দুঃখজনক এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল৷ হতাহতদের উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে৷

আমি সব সেবা সংস্থার দায়িত্বশীল ও জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছি যাতে এ ঘটনায় হতাহতদের চিকিৎসা সেবাসহ অন্য কোন সেবায় যাতে কোন ঘাটতি না হয়। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনব।

এসময় উৎসুক জনতাকে ঘটনাস্থলে ভিড় না জমানোর অনুরোধ জানিয়ে মেয়র বলেন, উদ্ধার কার্যক্রমকে সফল করতে আমি সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি। বিএম ডিপোর ঘটনায় অযথা ভিড় জমানোর কারণে হতাহতের পরিমাণ বেশি ছিল।

এ কারণে অতীত অভিজ্ঞতার আলোকে সাধারণ জনতাকে অনুরোধ করছি আপনারা অপ্রয়োজনে ঘটনাস্থলে ভিড় করবেন না। দায়িত্বশীলরা কাজ করছে তাদের কে সহযোগিতা করুন এবং হতাহতদের জন্য প্রার্থনা করুন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে আকবার শাহ থানার বেলতলি ঘোনা এলাকায় শাহ হাউজিংয়ের কাছে এই ঘটনা ঘটে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কানাডা বনাম বসনিয়া ম্যাচ মাতাবেন যেসব তারকা

ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গ্রুপ ‘বি’-তে...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট...

বিচ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগে চট্টগ্রাম বিভগ চ্যাম্পিয়ন

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকা...

১০০ টাকার মজুরিতে শুরু ৯ বছরের আসিফের কর্মজীবন

সকালবেলা যখন স্কুলের ঘণ্টা বাজে, তখন ৯ বছরের শিশু...

বিশ্বকাপ শুরুর আগেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলো আর্জেন্টিনা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তেই সুখবর পেয়েছে...

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ডের রেকর্ড

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে শুধু মেক্সিকোর জয়ই নয়,...

আরও পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কুতুবদিয়ার এক যুবকের মৃত্যু

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) নিজ বাসায় এ ঘটনা ঘটে।নিহত মামুন কক্সবাজারের কুতুবদিয়া...

ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিভ্রাটের কবলে পড়েছে।শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই ফেসবুকে ঢুকতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। ডাউন ডিটেক্টরসহ একাধিক...

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে কেন্দ্র করে পেকুয়া, চকরিয়াসহ পুরো কক্সবাজার জেলার জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আগামীকাল ১৩ জুন এক দিনের...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...