মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকায় সালমান খানের ভাই আরবাজ খান

চট্টগ্রাম নিউজ ডটকম

দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খান।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর ধানমণ্ডিতে সালমান খানের চ্যারিটি প্রতিষ্ঠান ‘বিয়িং হিউম্যান’-এর ফ্যাশন হাউসের দ্বিতীয় শোরুম উদ্বোধন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং ‘বিয়িং হিউম্যান’-এর চীফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার।

উদ্বোধনের পর গণমাধ্যমকে আরবাজ বলেন, বর্তমানে এটা নিয়ে ২টি শোরুম ওপেন হয়েছে বাংলাদেশে। খুব শিগগিরই তৃতীয় শোরুম ওপেন হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও একবার বাংলাদেশে এসেছিলাম আমি। বাংলাদেশে এসে ভীষণ ভালো লাগছে আমার। এবার খুব কম সময় নিয়ে শুধু ব্র্যান্ড ওপেনিংর জন্য এসেছি।

আগামীতে আরও লম্বা সময় নিয়ে আসব ইনশাআল্লাহ, বাংলাদেশ ঘুরে দেখার জন্য। আপনাদের সঙ্গে এনজয় এবং ফুড টেস্ট করার জন্য।

বাংলাদেশে প্রযোজনা করবেন কিনা জানতে চাইলে আরবাজ জানান, ভালো গল্প পেলে অবশ্যই বাংলাদেশে প্রযোজনা করবেন তিনি। সেই সঙ্গে প্রয়োজন হলে শুটিং-ও করবেন বলে জানিয়েছেন এই বলি অভিনেতা।

এর আগে, ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর ‘বিয়িং হিউম্যান’-এর ফ্যাশন হাউসের প্রথম শোরুম উদ্বোধন করেছিলেন সালমান-আরবাজের ছোট ভাই সোহেল খান।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা।

এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে এর ৫০০টিরও বেশি আউটলেট খোলা হয়েছে। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...