সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মুন্সিগঞ্জে ভোট কেন্দ্র রণক্ষেত্র, ৪ পুলিশ সদস্য আহত, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেন্দী বহুমুখী কেন্দ্রে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি।

বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হোসেন্দী কেন্দ্রের সামনের হোসেন্দী বাজারে এ ঘটনা ঘটে।

এসময় মুহুর্মুহু গুলিতে উত্তেজনা ছড়িয়ে পরে চারদিকে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে এ হামলার অভিযোগ উঠেছে। মিঠু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। দুপুর ২টার দিকে হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক মিঠু আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলামের পক্ষ নিয়ে কেন্দ্র দখল করে জাল ভোটের চেষ্টা চালান। এসময় ছিনিয়ে নেওয়া হয় ভোটের সিল। এ ঘটনায় বিকেল ৩টা ২৫ মিনিট পর্যন্ত কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ ছিল।

পরে আবারও ভোটগ্রহণ শুরু হলে মিঠুর কর্মী-সমর্থকরা পুলিশের ওপর গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এসময় ইটের আঘাতের শামীম নামের একট কনস্টেবলসহ চারজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ প্রতিরোধের জন্য অবস্থান নিয়ে পাল্টা রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্বিতীয় দফা বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। ইট-পাটকেলের আঘাতে ক্ষয়ক্ষতি হয় পুলিশের গাড়ি। পরে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে নির্বাচনে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন বলেন, আকস্মিক আমাদের ওপর হামলা চালানো হয়েছে। প্রতিরোধে আমাদের পাল্টা ব্যবস্থা নিতে হয়েছে। অল্প সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের চার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে। চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...