সোমবার, ২৭ জুলাই ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল এক কাঠুরিয়ার পায়ের গোড়ালি 

কায়সার হামিদ মানিক,কক্সবাজার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো: সুরুত আলম (৪৮) নামে এক কাঠুরিয়া আহত হয়েছেন। আহত সুরুত আলম উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত বাচা মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ১১,বিজিবি অধিনস্থ চাকঢালা বিওপি,র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৪৪/৩ এস হতে মিয়ানমার অভ্যান্তরে বিজিপি পুরান মাইজ্যা ক্যাম্প দায়িত্বরত এলাকায় একটি মাইন বিস্ফোরণ হয়। এতে বাংলাদেশের সুরুত আলম নামে এক কাঠুরিয়ার বাম পাশের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয়।

তাৎক্ষণিক এলাকাবাসী খবর পেয়ে তাকে সীমান্ত থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহত দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পরার্মশ দেন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, (৪ এপ্রিল ) দুপুর বেলা উপজেলার চাকঢালা এলাকার চেরার মাঠ সীমান্তের ৪৪ পিলারের কাছাকাছি এবং মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তির পুরো মূখমন্ডল জ্বলসে এবং বাম পায়ের গোড়ালি উড়ে যায় বলে জানা যায়।

স্থানীয়রা জানান, চাকঢালা চেরার মাঠ সীমান্তের ৪৪ পিলার দিয়ে মিয়ানমারের ওপার থেকে জ্বালানি কাঠ আনতে গিয়ে মো:সুরুত আলম সঙ্গে এ ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে তার মূখমন্ডল জ্বলসে এবং বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন দেখা গেছে বলে জানান ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...