শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিদেশী কসমেটিস ও দেশী বোরকাকে মেইড ইন দুবাই লাগিয়ে বিক্রি, ১লাখ ৪০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

আমদানীকারকের সিলও স্টিকার ছাড়া বিদেশী কসমেটিস পণ্য বিক্রি এবং দেশী বোরকাকে মেইড ইন দুবাই বলে বিক্রিসহ নানান অভিযোগে ফিনলে স্কয়ারের দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

এদিকে লালখান বাজারে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার এবং বাসি খাবার সংরক্ষণ করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে বিরিয়ানি এক্সপ্রেসকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমাবার (৩ এপ্রিল) সকালে নগরীর ফিনলে স্কয়ারে এবং লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়েজ উল্যাহ বলেন, ফিনলে স্কয়ারের এঞ্জেলস ক্লাউড কসমেটিক শপে আমদানীকারকের সিল ও স্টিকার ছাড়া ডজনখানেক পণ্য বিক্রি করা হচ্ছে। বিদেশী পণ্যের গায়ে মূল্য রপ্তানীকারক বসাবে। আমদানী কারক বাসতে পারবেনা। এখানে বিদেশী পণ্য গুলোর আমদানীর কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এই কারনে এই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে একই মার্কেটে ইরানী বোরকা ফ্যাশনে দেশী বোরকাকে মেইড ইন দুবাই লাগিয়ে বলে উচ্চ মূল্যে বিক্রি করা হচ্ছে। এই কারনে এই প্রতষ্ঠানকেও জরিমানা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে নগরীর লালখান বাজারে বিরিয়ানি এক্সপ্রেসে জিলাপিতে অনঅনুমোদিত ক্যামিকেল (হাইড্রোজ) ব্যবহার করা, বাসি খাবার সংরক্ষণ করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকারের উপপরিচালক ফয়েজ উল্যাহের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশগ্রহণ করেন সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেব নাথ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...