শনিবার, ১৫ আগস্ট ২০২৬

উখিয়ায় অস্ত্রসহ ৩ আরসা সদস্য গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা মিয়ানমারের আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় সদস্য।

সোমবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ১৮ নং ক্যাম্পের ২/এম ব্লকের মৃত- মোহাম্মদ জলিল এর ছেলে হাফিজ উল্যাহ প্রকাশ হাফিজুর রহমান (২০), একই ক্যাম্পের ১/এম ব্লকের
আমির হাকিমের ছেলে নুর ইসলাম (৩৫) ও মৃত- সৈয়দ আহমদ এর ছেলে মোহাম্মদ জাবের (৩১)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হাফিজ উল্লাহ প্রকাশ হাফিজুর রহমান আরসার সক্রিয় সদস্য।

এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিকাল সাড়ে ৫ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ক্যাম্পে একটি চায়ের দোকানে অস্ত্র নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে খবর পাই। আমাদের একটি টিম দোকানটি ঘিরে ফেলে। সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে হাফিজ উল্লাহ আরসার সক্রিয় সদস্য। তার নামে উখিয়া থানায় হত্যা মামলা রয়েছে। যার মামলা নং -৪৬, তারিখ- ২০/০৩/২৩ সে এই মামলার ৬ নং-এজাহার নামীয় আসামী।

‘গ্রেপ্তারের সময় তাদের কাছে একটি দেশীয় শর্টগান, পিস্তলের দুই রাউন্ড গুলি, রাইফেলের দুই রাউন্ড গুলি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।’

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...