শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মিয়ানমার থেকে সাঁতারে হাতি এল টেকনাফে

কায়সার হামিদ মানিক, কক্সবাজার।

কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদিমোরা এলাকায় চলে এসেছে একটি বন্য হাতি। এই হাতির বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত হতে পারে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা দিকে বন্য হাতিটি নাফনদী সাঁতরিয়ে টেকনাফের জাদিমোরা মাছ ঘাট এলাকার প্যারাবনের চলে আসে।

বনবিভাগের ধারণা, পথ হারিয়ে বা খাদ্যের অভাবে হাতিটি নাফনদী সাঁতরিয়ে চলে এসেছিল। পরে আধা ঘন্টার মতো অবস্থান করে পুনরায় মিয়ানমারে চলে গেছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, শুক্রবার সকালে দিকে নাফ নদীর সাতরিয়ে একটি হাতি প্যারাবনের কাছাকাছি চলে আসতে দেখতে পেয়েছেন স্থানীয় লোকজন ও বিজিবির সদস্যরা। এরপর বনবিভাগের খবর দিলে আমার নেত্বতে বনবিভাগের হাতি উদ্ধারকারী দলের সদস্যরা মিলে আধাঘন্টা চেষ্টা করলে হাতিটি পুনরায় নাফ নদীর প্যারাবন থেকে সাঁতরিয়ে লাল দিয়ার দিকে চলে যায়।

হ্নীলার ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, মিয়ানমার থেকে সাঁতরে আসা হাতিটি নাফনদী দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করে প্যারাবনে কিছুক্ষণ অবস্থান করার পর আবার পুনরায় মিয়ানমারের দিকে চলে গেছে। সকালে হঠাৎ করে কিছু লোকজন নাফনদী দিয়ে একটি বিশাল আকারের হাতি সাঁতরিয়ে টেকনাফের দিকে আসতে দেখতে পায়।তারা প্যারাবনের ভিতর হাতি অবস্থানের কথা ছড়িয়ে পড়লে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমায়।লোকজনের ভীড় দেখে হাতিটি দিক-বেদিক ছোটাছুটি করতে থাকেন। পরে কৌশল অবলম্বন করে বনবিভাগের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় একইপথ ধরে মিয়ানমারের ফেরত পাঠায়। অধিকাংশ সময় মিয়ানমার থেকে সাঁতরিয়ে এভাবে হাতি টেকনাফে চলে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...