শনিবার, ১৫ আগস্ট ২০২৬

‘মানুষের সার্বিক কল্যাণে নিজেকে নিবেদন করতে চাই’

সাতকানিয়ায় মহিলা আ.লীগের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোতালেব

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মন্ত্রে দীক্ষিত হয়ে নিজের জীবন উজাড় করে দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই শেখ হাসিনার নির্দেশে আমিও যত দিন বেঁচে থাকি ততদিন মানুষের জন্য নিজেকে নিবেদন করতে পিছপা হবো না।

আজ শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ব্যক্তিগত অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোতালেব আরও বলেন, আমার জীবনে আর কোন চাওয়া-পাওয়া নাই। আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমার ব্যবসাগুলো ভবিষ্যৎ প্রজন্মকে বুঝিয়ে দিয়েছি। এখন জনসেবা করে বাকি জীবন অতিবাহিত করতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো.জোবায়ের। বক্তব্য দেন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিমুল করিম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাবেক কাউন্সিলর শিকু আরা বেগম, ছদাহা ইউ.পি সদস্য শম্পা দেবী সোমা ও হামিদা বেগম প্রমুখ।

অপরদিকে, শুক্রবার দপুরে এওচিয়া ইউনিয়নে এম,এ মোতালেবের ব্যক্তিগত অর্থায়নে বিতরণ করা হয় ইফতারসামগ্রী।

এসময় উপস্থিত ছিলেন, এম,এ মোতালেব সিআইপি, এওচিয়া ইউ.পি চেয়ারম্যান আবু ছালেহ, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাষ্টার আবদুস সালাম,ইউ.পি সদস্যগণ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...