শনিবার, ১৫ আগস্ট ২০২৬

শিক্ষা উপমন্ত্রী নওফেলের ইফতার সামগ্রী পেলো ১২ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রতিবছরের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ আসনের অন্তর্গত ১৪ টি ওয়ার্ড যথাক্রমেঃ ১৫নং বাগমনিরাম, ১৬নং চকবাজার, ১৭নং পশ্চিম বাকলিয়া, ১৮নং দক্ষিণ বাকলিয়া, ১৯নং পূর্ব বাকলিয়া, ২০নং দেওয়ানবাজার, ২১নং জামালখান, ২২নং এনায়েত বাজার, ২৩নং উত্তর পাঠানতলি, ৩১নং আলকরণ, ৩২নং আন্দরকিল্লা, ৩৩নং ফিরিঙ্গীবাজার, ৩৪নং পাথরঘাটা, ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলর এর মাধ্যমে ১২০০০ (বারো হাজার) পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন।

প্রতিটি প্যাকেট আছে ৫ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ টি কন্ডেন্স মিল্ক কোটা, ২০০ গ্রাম চা পাতা, ১ কেজি লবন।

নগরীর জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পে থেকে গত ২৪শে মার্চ থেকে বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত ১৪ ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে পোঁছে দেওয়া হয়েছে। সেইখান থেকে তৃণমূল পর্যায়ে বিতরণ করা হবে।

এই বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে সেই নির্দেশনা মতে এই রমজানের উপহার বিতরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষ কে কিভাবে সহযোগিতা করা যায় সেই কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। যার নির্দেশে আমরা এই সকল কাজ করছি তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গবন্ধু’র পরিবারের সকল সদস্যদের জন্য উপমন্ত্রী নওফেল সকলের কাছে দোয়া চেয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...