শনিবার, ১৫ আগস্ট ২০২৬

রাউজানে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ১২

রায়হান ইসলাম, রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১২ নারী-পুরুষ আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাজী বাচা মিয়া সারাংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন  একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. রওশন (৩৭), মো. আনোয়ারের দুই ছেলে মো. তারেক (৪১), আরিফ (৩৫), নুরুল আবছারের ছেলে আলমগীর (৪০), আলমগীরের চাচাতো বোনের জামাতা ও রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের এজালাশ মিয়ার ছেলে রাসেল (২৫), খোরশেদুল আলমের স্ত্রী কৌহিনুর আকতার (৩৩), নুরুল হাকিমের স্ত্রী রুনা আকতার (৩১)। তাদের বিপরীত পক্ষের প্রয়াত আলী আকবরের ছেলে মো. হোসেন (৪৫), মো. হাসান (২৮), জয়নাল আবেদীনের  স্ত্রী কুনসুমা আকতার (৩৫) ও মেয়ে মায়া আকতার (১২) ও ফিরোজ মিয়ার স্ত্রী খালেদা বেগম (৩৬)।

উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় একপক্ষের সঙ্গে অন্যপক্ষের মারামারিতে ১২জন আহত হন। উভয়পক্ষের আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নেন। পরে থানায় অভিযোগ দায়ের করেন আহত আলমগীরের পক্ষ।

ঘটনায় আহত মোহাম্মদ আলমগীর বলেন, বহিরাগত সন্ত্রাসী এনে প্রতিপক্ষের লোকজন আমাকে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিপরীত পক্ষের মো. হাসান বলেন, তারা আমার ঘরের সামনে এসে হামলা চালিয়েছে। আমাদের পক্ষের কয়েকজন আহত হয়েছে।

রাউজান থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, এখনো পর্যন্ত অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...