শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভাসানচর থেকে পালিয়ে আসা ১০ রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার কুতুপালং মধুর ছড়ায় ১৪এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ভাসানচর থেকে পালিয়ে আসা ১০জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে।

সুত্র জানায়, ২৯ জুলাই বিকাল ৫ টারদিকে উখিয়া মধুরছড়া ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প নং ৪,ব্লক নং-এফ-১৬ এর আবুল কালাম মাঝি এর বসত-ঘরে অভিয়ান চালিয়ে ভাসানচরের ক্লাস্টার নং ই-৭৫, ঘর নং-৫৬ হতে পালিয়ে আসা মোঃ আমিনের পুত্র ফয়জুল ইসলাম (২৯), তার স্ত্রী মাজিদা বেগম (২৫), ছেলে ইয়াছির (৭), কায়সার (২বছর, ৫মাস), মেয়ে নুর ফাতেমা (৪বছর ৫মাস), মোঃ আমিনের পুত্র জাহিদ হোসেন (৩০), তার স্ত্রী আছমা খাতুন, পুত্র সৈয়দ হোসেন (৯), হামিদ হোসেন (২), মেয়ে আয়াছ ফাতিমা (৪) কে আটক করে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প হতে স্বপরিবারে ভাসানচরে যায়। সেখানে সুচিকিৎসা না পাওয়া, রেশন খাদ্যদ্রব্যে মাছ-মাংস না দেওয়াসহ বিবিধ কারণে তারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে বুধবার ২৮জুলাই সন্ধ্যায় তারা এসে এই ঘরে উঠে।

এই ব্যাপারে কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ নাইম উল হক জানান, আটক ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহনের জন্য ক্যাম্প-৪ এর সিআইসির মাধ্যমে কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...