শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশীতে সাবেক স্ত্রীর আপত্তিকর ও ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আরাফাত হোসাইন রাউফি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ২০২০ সালে ফেসবুকে আরাফাতের সঙ্গে তার পরিচয় হয়। ওই সময় আরাফাত নিজেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর তারা গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তারা নগরীর চকবাজার থানার খালপাড় আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। একপর্যায়ে ভুক্তভোগী জানতে পারেন আরাফাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। এমনকি, তিনি এইচএসসিও পাস করেননি। আবার নানা সময়ে আরাফাত মাদক সেবন করতেন। মাদকের টাকা জোগাড় করতে ভুক্তভোগীকে চাপ দিতেন তিনি। এসব কারণে ভুক্তভোগী তরুণী একদিন মায়ের অসুস্থতার কথা জানিয়ে তার বাড়িতে চলে যান। সেখানে গিয়ে তিনি পরিবারের পরামর্শ নিয়ে আরাফাতকে ডিভোর্স দেন। ডিভোর্সের পর আরাফাত ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি সাবেক স্ত্রীর নামে একটি ফেসবুক আইডি খোলেন এবং ওই আইডি থেকে ভুক্তভোগীর আপত্তিকর ও ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ভুক্তভোগী তরুণী বিষয়টি র‍্যাবকে অবহিত করেন। এরপর অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার মোবাইলে ভুক্তভোগীর বেশকিছু আপত্তিকর ছবি পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...