শনিবার, ৮ আগস্ট ২০২৬

রুমায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬ , আহত অন্তত ১০

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বগালেক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার পর নুনথারময় বম নামের, থাইক্ষ্যং পাড়ানিবাসী এক মহিলা এবং কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়ার হ্লাগ্যপ্রু খেয়াং নামের ব্যক্তির মৃত্যু ঘটে।

বগালেক হতে রুমা সদর আসার পথে বগালেকের অতি ঝুঁকিপূর্ণ খাড়া পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ২টি ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু ঘটে।

নিহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। ফায়ার সার্ভিসের রুমা উইনিট এবং রুমা থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

দুর্ঘটনার পর আহতদের জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করছে রুমা সেনা জোনের একটি মেডিকেল টিম। ঘটনার পরপরই হাসপাতালে তাৎক্ষনিক উপস্থিত হয়েছেন রুমা জোন কমান্ডার হাসান শাহরিয়ার ইকবাল পিএসসি,  রুমা উপজেলা নির্বাহী অফিসার মামুন শীবলী সহ প্রশাসনের ব্যাক্তিবর্গ।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন জানান, পাহাড় থেকে নীচে নামার সময় পিছনে ট্রাক ব্রেকফেল করলে সামনে ট্রাকে ধাক্কায় দেয়। পরে দুটি ট্রাক খাদে পড়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...