শনিবার, ৮ আগস্ট ২০২৬

তামিম ইকবালের জন্মদিন আজ

ক্রীড়া ডেস্ক

দেশের সেরা ওপেনার তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র। এখন পর্যন্ত টাইগারদের দলে তামিমের সঙ্গে কে ওপেনিং করবেন সেটা নিয়ে পরীক্ষা চালান নির্বাচকরা। দেশসেরা এই ওপেনার আজ পা রাখছেন ৩৪ বছরে। আজ তার শুভ জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে এ গ্রেট ব্যাটারের জন্মদিন।

বাংলাদেশের ক্রিকেট গৌরবগাথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে। এখন পর্যন্ত তিন ফরম্যাটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান তামিমের। এক দশক ধরে প্রায় একই ধারাবাহিকতায় ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই বাঁ-হাতি ওপেনার।

চট্টগ্রামে বিখ্যাত খান পরিবারে জন্ম তামিমের। তার বাবার নাম ইকবাল খান, মা নুসরাত খান ইকবাল। ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় ভারতের উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে চলে আসেন তামিম ইকবালের দাদা। ক্রিকেট পরিবারেই জন্ম তামিমের।

চাচা আকরাম খান বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন। নেতৃত্বও দিয়েছেন দলকে। তামিমের বড় ভাই নাফিস ইকবালও দেশের হয়ে টেস্ট খেলেছেন।

তামিম ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওডিআই ম্যাচ দিয়ে অভিষেক হয় তাঁর। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তিনি বাংলাদেশ দলের ওডিআই অধিনায়ক। তারই নেতৃত্বে সম্প্রতি ইংল্যান্ডকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল।

দেশের হয়ে এখন পর্যন্ত টেস্টে ৫০৮২ এবং ওয়ানডেতে ৮১৪৬ হাজার রান করেছেন ক্রিকেটার তামিম। টি-টোয়েন্টিতে তিনি ১৭৫৮ রান করেছেন প্রথম বাংলাদেশি হিসেবে।

মুশফিকুর রহিমের পর তামিম ইকবাল বাংলাদেশের ২য় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্বি-শতক করেছেন।

২০০৯ মৌসুমের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিম ইকবাল তার প্রথম টেস্ট শতক করেন। প্রথম একদিনের আন্তর্জাতিক শতক আসে আয়ারল্যান্ড দলের বিপক্ষে।

তামিম ইকবাল ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় ৫৩ বলে ৫১ রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে সবিশেষ অবদান রাখে।

২০১১ সালে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র শেবাগকে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন।

ব্যাট হাতে বাংলাদেশের এ ওপেনার তার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। জন্মদিনটা দেশের মাটিতে উদযাপনের সুযোগ পাচ্ছেন না তামিম।

এশিয়া কাপ- ২০১৮ তে জাতীয় নায়কে পরিণত হয়েছিলেন এই ক্রিকেটার।

উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হাসপাতাল থেকে ভাঙা হাত নিয়ে মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে নামেন। সে খেলায় বাংলাদেশ দুর্দান্ত জয় ছিনিয়ে আনে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...