কক্সবাজারে হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হোটেলের নিবন্ধন সূত্রে জানা যায়, নিহতের নাম শারমিন আক্তার (২৬) । সে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মহসিন শেখ এর মেয়ে।
বুধবার (১৫ মার্চ) রাত ১১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের আল মারওয়া নামে আবাসিক হোটেলের ১৩১ নম্বর কক্ষ থেকে এ তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়
কক্সবাজার সদর মডেল থানার (ওসি) তদন্ত মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (১৪ মার্চ) শারমিন আক্তার নামে এক তরুণী হোটেল আল-মারওয়ার ১৩১ নম্বর কক্ষে উঠেন। পরে হোটেল কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।
