বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় মিঠা পানি সংকটে চাষীরা   

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া বি এম চর ইউনিয়ন এলাকায় মিঠা পানি সংকটে চাষাবাদ নিয়ে‌ বিপাকে পড়েছেন চাষীরা।

যে নদীর পানি দিয়ে শুকনো মৌসুমে কৃষকরা ধান চাষ করতেন সাম্প্রতি নদীর পানি না থাকায় একাধিক জায়গায় এখনো ধান চাষ করতে পারেনি চাষীরা, যারা চাষ করেছে তারাও পানি সংকটে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও বিশিষ্ট ব্যক্তিরা।

বৃহস্পতিবার সাংবাদিকদের পেয়ে হতাশাগ্রস্থ কৃষকরা দাবি জানিয়ে বলেন ভরাট হয়ে যাওয়া নদী খনন করে চাষাবাদের জন্য পানি পেতে সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতায় এগিয়ে আসে।

বি এম চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কাছে জানতে চাইলে তিনি বলেন , গতবারের সরকারের আমলে পরিষদের পাশে অল্পটুকু নদী খনন করা হয়েছিল ওখানে পানি আছে ওই পানি দিয়ে চাষাবাদ হচ্ছে। পশ্চিম দিকে বিশাল এলাকা চাষাবাদ হচ্ছে না । নদী ভরাট হয়ে গেছে খনন করা জরুরি এবং বর্ষার সময় বন্যায় মাতামুহুরী নদীর ভাঙ্গন স্থান কন্যারকুমে পানি উন্নয়ন বোর্ডের বেরীবাঁধে নিচে ছোট দুটি কালভার্ট রয়েছে । বর্তমানে মাতামুহুরী পানিরস্তর ওই কালভার্ট দুটোর নিচে চলে যাওয়ায় পানি ঢুকতেছে না , এবিষয়ে উপজেলায় একাধিকবার বলার পরও কোন প্রকার সমাধান পায়নি বলেও জানান তিনি।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার নাসিম হোসেন বলেন, উপজেলার বিএমচর ইউনিয়নে যে নদীতে মিঠা পানির সংকট হয়েছে তা নিরসনের জন্য সে ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছিল। সেটার ভিত্তিতে আমরা উপজেলা কৃষি অফিস সে নদীটি পরিদর্শন করি এবং সেটা স্থায়ীভাবে নিরসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরো বলেন, আশা করি নদী খননের মধ্যে দিয়ে দ্রুত সময়ে কাজটা হয়ে সম্পন্ন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...