শনিবার, ৮ আগস্ট ২০২৬

ফিফার ‘বেস্ট’ ট্রফি উঠলো জাদুকর মেসির হাতে

ক্রীড়া ডেস্ক

অবশেষে জাদুকরের হাতেই উঠলো ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানে দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার হিসেবে মেসির নাম ঘোষণা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সেখানে কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নেন লিওনেল মেসি।

যদিও কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়কের নামটিই জোরেশোরে শোনা যাচ্ছিল আগে থেকেই। এর আগে ২০১৯ সালেও পুরস্কারটি জিতেছিলেন তিনি। একইসাথে সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার জিতলেন পিএসজির এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবার ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা ফুটবলার বেছে নেয়া হয়েছে। যেখানে ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফুটবলপ্রেমীদের ভোটে এ পুরস্কার অর্জন করেন এ মহাতারকা।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে ৩৫ বছর বয়সী মেসির নেতৃত্বে শিরোপা জয় করে টিম আর্জেন্টিনা। আসরজুড়ে দুর্দান্ত খেলে ৭ ম্যাচে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করেন এলএমটেন। এতে ফাইনালসহ ৫ ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার হিসেবে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জিতে নেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...