রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আগামী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে, এটা চূড়ান্ত। আর নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে আমরা তা পালন করতে প্রস্তুত আছি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পুলিশ লাইনসে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সেই হিসেবে আমি বলব, আমাদের পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ জন্য আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।

তিনি বলেন, আমাদের দেশে প্রচলিত আইন আছে, সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা থেকে ইতোপূর্বেও আমরা আইনশৃঙ্খলাজনিত অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি।

আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা সক্ষম। এ বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, অ্যাডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট উপভোগ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...